সিলেট নিউজ বিডি ডেস্ক: রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামানের বিশ্বাস বলেছেন, সাংবাদিকরা ভোটকেন্দ্রের ভেতরে যেতে পারবেন, কিন্তু ভিডিও নিতে পারবেন না। শুধু স্ন্যাপ তুলতে পারবেন, নট ভিডিও। গোপন কক্ষে তো আপনি যেতেই পারবেন না। আমাদের নির্বাচন কমিশনার মহোদয় যেটা বলে গেছেন, ভিডিও আপনারা বাইরে করবেন, কিন্তু ভেতরের শুধু স্ন্যাপ নিতে পারবেন। ভোট গণনার সময় আপনারা ভিডিও করতে পারবেন না।” রোববার দুপুরে মেন্দিবাগ এলাকায় নির্বাচনি কার্যালয়ে উপস্থিতি সাংবাদিকদের এই কথাগুলো বলেন তিনি।
এ সময় রিটার্নিং কর্মকর্তাকে বলেন- সংবাদ সংগ্রহ ও প্রচার বিষয়ে নির্বাচন কমিশনের দেওয়ায় নির্দেশনায় ভিডিও ধারণে কোনো বাধার কথা বলা নেই। তারপরও ভোটকেন্দ্রের ভিডিও নিতে বাধা কোথায়?
এর উত্তরে আলীমুজ্জামান বলেন, “কমিশনার মহোদয়ের নির্দেশনা আছে। আমি কোনো মন্তব্য করতে চাইছি না।”বিষয়টি স্পষ্ট না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাছাড়া অন্যায়ভাবে কেউ ব্যালটে সিল মারলে সেই ভিডিও নিতে সমস্যা কোথায়?
রিটার্নিং অফিসার শুরুতে এ প্রশ্নও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বার বার প্রশ্নের মুখে তিনি বলেন, “এটা হয়ে যাবে।” গণমাধ্যমকর্মীদের বিষয়ে ইসির নির্দেশনার অনুলিপি প্রিজাইডিং অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করেন সাংবাদিকরা।
আলীমুজ্জামান তখন বলেন, একটি করে অনুলিপি তাদের পাঠিয়ে দেওয়া হবে।
Sylhetnewsbd Online News Paper