সিলেট নিউজ বিডি ডেস্ক: রাতে আধার পোহালেই নতুন এক সূর্য উঁকি দিতে যাচ্ছে। আর এই আগামীকালের সূর্যই প্রমাণ করে দেবে কে হবে সিলেটের নগর পিতা। উৎসব মুখর পরিবেশে প্রার্থী ও ভোটারা যাবে ভোট দিতে নিজ নিজ কেন্দ্রে। সিলেট সিটি কর্পোরেশনের আগামীকালের নির্বাচন যেন সুস্থ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয় এমনি প্রত্যাশা করছে সচেতন মহলের সংশ্লিষ্টরা। সিলেটের ১৩৪টি কেন্দ্রের মধ্যে এবার ভোটার আছে ৩লাখ ২১হাজার ৭৩২জন। সিলেট মহানগরী জুরে আইনশৃঙ্খলা বাহীর নিরাপত্তার মধ্য দিয়ে কে কোথায় কোন কেন্দ্রে ভোট দিতে যাবেন নিম্নে বিস্তারি দেওয়া হল।
১ নং ওয়ার্ড: চৌহাট্টা আলিয়া মাদ্রাসা, দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলিয়া মাদ্রাসার উত্তর ও পূর্বপাশের ভবনের ৩টি কেন্দ্রের দুটিতে পুরুষ ও অন্যটিতে নারীরা ভোট দেবেন। এছাড়াও দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে একটি পুরুষ ও নারী কেন্দ্র।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮হাজার ৮৮১ জন।
২নং ওয়ার্ড: মদন মোহন কলেজ নতুন ভবনের কেন্দ্রে পুরুষ ও পুরাতন ভবনে নারীরা ভোট দিবেন। এছাড়াও দাড়িয়াপাড়ায় রসময় হাইস্কুলে রয়েছে পুরুষ ও নারী ভোট কেন্দ্র। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৭৫৪ জন।
৩নং ওয়ার্ড: মীরের ময়দানে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে, পুরাতন ভবনে পৃথক দুটি কেন্দ্র এবং পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশের ভবন মিলিয়ে ৩টি কেন্দ্র ভোটাররা ভোট দেবেন। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯০৫জন।
৪নং ওয়ার্ড: হাউজিং এস্টেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভবন নং ৩ ও ৫ এর দুটি কেন্দ্র এবং আম্বরখানা সরকারি কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ ও পশ্চিম পাশের ভবনে দুটি কেন্দ্র। এছাড়াও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও আম্বরখানা সরকারি কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৭৭৮জন।
৫নং ওয়ার্ড: খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশের ভবনে দুটি কেন্দ্র ও ইলেকট্রিক সাপ্লাই রোডে স্কলার্স হোম প্রিপারেটরি স্কুল, খাসদবীরে জামেয়া মাদিনাতুল উলুম দারুস সালামের প্রথম ও দ্বিতীয় তলায় দুটি কেন্দ্র, হাজারীবাগে এভারগ্রিন একাডেমি এবং গ্রিন ফেয়ার কিন্ডার গার্ডেন। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫হাজার ১৯জন।
৬নং ওয়ার্ড: চৌকিদেখীর বিলাস কমিউনিটি সেন্টার, শাহপরান (রহ.) প্রি-ক্যাডেট একাডেমি এবং আনোয়ার মতিন একাডেমি (দুটি কেন্দ্র)।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৪৪১জন।
৭নং ওয়ার্ড: সুবিদবাজারে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) নতুনভবন, পিটিআই-এর একাডেমিক ভবনে দুটি কেন্দ্র, হলি সিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ আবাসিক এলাকায় আবদুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে দুটি কেন্দ্র, পশ্চিম পীরমহল্লায় গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৭৩জন।
৮নং ওয়ার্ড: পাঠানটুলায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসায় ৩টি কেন্দ্র, নোয়াপাড়ায় সিটি মডেল স্কুল, ব্রাহ্মণশাসনে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্র এবং তারাপুরে মদন মোহন কলেজ কমার্স ফ্যাকাল্টিতে দুটি কেন্দ্র। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ১৯০জন।
৯নং ওয়ার্ড:পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্র, বাগবাড়িতে এতিম স্কুলের দুটি কেন্দ্র, বাগবাড়িতে বর্ণমালা সিটি একাডেমি, বিদ্যারণ্য স্কুল ও মহিলা কলেজ এবং সুবিদবাজারে আনন্দ নিকেতন। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮৯২ জন।
১০নং ওয়ার্ড:ঘাসিটুলার জালালাবাদ স্কুল অ্যান্ড কলেজ, ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডহর প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্র এবং মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে দুটি কেন্দ্র।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮৬৮জন।
১১নং ওয়ার্ড: মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি এবং লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১০জন।
১২নং ওয়ার্ড: শেখঘাটের মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি, শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শেখঘাটে সরকারি বাকশ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৮৭৭জন।
১৩নং ওয়ার্ড: জামিয়া ইসলামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা, মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় এবং চাঁদনীঘাটের সারদা স্মৃতিভবন। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫১৯জন।
১৪নং ওয়ার্ড: জিন্দাবাজারে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালীঘাটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুটি ও চালিবন্দরে হাকিম বশীরুল হক ছাত্রাবাস।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৫৮ জন।
১৫নং ওয়ার্ড: বন্দরবাজারে দুর্গা কুমার পাঠশালা, মিরাবাজারে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দুটি ও মিরাবাজারে কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্র। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩৭৯ জন।
১৬নং ওয়ার্ড:তাঁতিপাড়ায় দ্যা এইডেড হাই স্কুল এবং নয়াসড়কে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি কেন্দ্রে ভোটাররা ভোট দেবেন।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৪১৯জন।
১৭নং ওয়ার্ড: কাজীটুলায় কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, লোহারপাড়ায় শাহীন স্কুল অ্যান্ড কলেজ, কাজীটুলায় দ্য রয়েল এমসি একাডেমি এবং আম্বরখানা দরগা গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭৯৩জন।
১৮নং ওয়ার্ড:মিরাবাজারের মডেল হাই স্কুল, ঝর্ণারপাড়ায় কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি এবং রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্র।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৬১৯জন।
১৯নং ওয়ার্ড: শাহী ঈদগা’র শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দর্জিপাড়ায় সার্ক ইন্টারন্যাশনাল কলেজ। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৬২৬জন। ২০নং ওয়ার্ড: এমসি কলেজ, দেবপাড়ার নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি এবং সাদিপুরে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্র। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৬৪জন। ২১নং ওয়ার্ড: সাদিপুরের সৈয়দ হাতিম আলী প্রাথমিক বিদ্যালয়, কালাসীলে চান্দু শাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি এবং শিবগঞ্জে স্কলার্স হোম প্রিপারেটরি স্কুল। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯৩৩ জন।
২২নং ওয়ার্ড:শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয়ে দুটি, উপশহরে শাহজালাল আদর্শ বিদ্যালয়, শাহজালাল উপশহর একাডেমি এবং উপশহরে বাংলাদেশ ব্যাংক স্কুল। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৯৭জন। ২৩নং ওয়ার্ড:মাছিমপুরের আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি এবং মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৯৮৭জন।২৪নং ওয়ার্ড: উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, টুলটিকরে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুশিঘাটায় শাহগাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭২২জন।
২৫নং ওয়ার্ড: কায়স্থরাইল উচ্চ বিদ্যালয়, মেনিখোলা মৌর বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়স্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্র এবং টেকনিক্যাল রোডে সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজ।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৪৬জন।
২৬নং ওয়ার্ড: ভার্থখোলার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি, কদমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, ঝালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র।ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ১৪২জন।
২৭নং ওয়ার্ড: পাঠানপাড়ার জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দুটি, গোটাটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১১ হাজার ৮৪০জন।
Sylhetnewsbd Online News Paper