সেরা র‌্যাঙ্কিংয়ে তামিম, বাকিরা কে কোথায়?

সিলেট নিউজ বিডি ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছে পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজম। জিম্বাবুয়ে সিরিজে এক সেঞ্চুরির সাহায্যে ১৮৪ রান করে ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে টপকে ৮২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসে বাবর আজম। তিনে থাকা রুটের পয়েন্ট ৮১৮।

৯১১ পয়েন্ট নিয়ে যাথারীতি শীর্ষে রয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এক বছর নিষিদ্ধ থাকা ওয়ার্নার আছে পাঁচ নাম্বারে। সেরা দশে নেই কোন বাংলাদেশি। বাংলাদেশিদের মধ্যে সবার উপরে থাকা তামিম ইকবাল ৭৩৭ পয়েন্ট নিয়ে আছে ১৩ নাম্বারে। এটা তার ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং। এর আগে তামিমের সেরা র‌্যাঙ্কিং ছিলো ১৫। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৩ ম্যাচে ২৮৭ রান করে তামিম এক লাফে চার ধাঁপে এগিয়ে ১৩ নাম্বারে উঠে আসে। ৬৫২ পয়েন্ট নিয়ে ২২ নাম্বারে আছে মুশফিকুর রহিম।

তিন ধাপ এগিয়ে ২৬ নাম্বারে উঠে এসেছে সাকিব। চার ধাপ এগিয়ে রিয়াদ আছে ৩৮ নাম্বারে।

বর্তমান সময়ে ফর্মে তুঙ্গে থাকা পাকিস্তানের রেকর্ড বয় ফখর জামান প্রথম বারের মতো সেরা বিশে জায়গা পেয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৫১৫ রান করা ফখর জামান রোববার (২৯ জুলাই) প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৬ নাম্বারে উঠে এসেছে।

বোলিং র‌্যাঙ্কিংয়ে সবার উপরে আছে ভারতীয় জসপ্রিত বুমরাহ। বাংলাদেশিদের মধ্যে কাটার মাস্টার মোস্তাফিজ রয়েছে ১৭ ও মাশরাফি ১৯ নাম্বারে অবস্থানে আছে।