সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট জেলার দক্ষিণ সুরমা ঝালোপাড়ায় বাসার বাথরুমে মা-মেয়েসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ৩০ জুলাই দুপুরে এই মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধারের কাজ শুরু করে।
এ প্রসঙ্গে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, খবর পেয়ে ওই বাসার বাথরুম থেকে মা-মেয়েসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি।
তিনি আরো বলেন, বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে কিভাবে এবং কেন তাদের হত্যা করা হয়েছে জানা যায়নি।
Sylhetnewsbd Online News Paper