সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজধানীর মগবাজারে একটি বাসে আগুন দিয়েছে জনতা। বাসটির চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত হলে সেটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। নিহতের নাম সাইফুল ইসলাম রানা (২৩)।তিনি একটি বেসরকারি ক্লিনিকের নার্স হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার ২টার দিকে মগবাজার ওয়ারলেসের টিএন্ডটি অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল।
তিনি বলেন, দুপুরে টিএন্ডটি অফিসের সামনে একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে অাগুন নিভিয়ে ফেলে।
মো. রাসেল আরও জানান, কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে, তা জানা যায়নি। জ্বালিয়ে দেয়া বাসটি ‘এসপি গোল্ডেন লিমিটেডের’
Sylhetnewsbd Online News Paper