ছাতক গোবিন্দগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার ০৩ আগস্ট দুপুরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখা ও গোবিন্দগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ মানবন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মানবাধিকার কাউন্সিল ছাতক শাখার সহ-সভাপতি লুৎফুর রহমান সরকুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, মানবাধিকার কাউন্সিল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ফজল উদ্দিন ফজল, দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন তালুকদার, সাকের রহমান বাবুল, অর্থ সম্পাদক মমিন আহমদ, প্রচার সম্পাদক রাসেল আহমদ, সহ-আইন সম্পাদক জমির উদ্দিন, দপ্তর সম্পাদক সাজু মিয়া, গবেষনা সম্পাদক কয়েছ আহমদ, মো. আল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ডালিম, ব্যবসায়ী কাউছার আল মামুন, আব্দুর রউফ, মানবাধিকার কর্মী বুরহান উদ্দীন প্রমূখ।
মানববন্ধনে বক্তরা- সড়ক ও ট্রাফিক আইন যথাযত পালনসহ অদক্ষ চালক, ফিটনেসহীন গাড়ি যাতে সড়কে উঠতে না ওঠে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরধারী বৃদ্ধি করার দাবী জানান।