সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন।
নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার প্রদেশের কোহাট জেলার সামারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি বুনার থেকে করাচি যাচ্ছিল।
Sylhetnewsbd Online News Paper