সিলেট নিউজ বিডি ডেস্ক: কোন ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রযুক্তির অপব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ০৫ আগস্ট সকালে গণভবনে অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আধুনকি প্রযুক্তি শিক্ষা গ্রহণের কাজে ব্যবহার করতে হবে। এটা যেন অপব্যবহার করা না হয়। ফেসবুকে অপপ্রচার বন্ধ করতে হবে। নোংরা কথাবার্তা ব্যবহার করা যাবে না।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার ছেলেমেয়েদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যান। তাদেরকে লেখাপড়ায় মনোযোগী করান। তাদেরকে স্কুল-কলেজে পাঠান। লেখাপড়ার পরিবেশ তৈরি করুন। তাদের দাব-দাওয়া পূরণ করা হচ্ছে।
Sylhetnewsbd Online News Paper