বীর মুক্তিযোদ্ধাকে নৃশংস হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

আব্দুর রশিদ খান রাশেদ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এ শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে রবিবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বঙ্গবন্ধু চত্বরে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েসন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মামুন এর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার এর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের আহবায়ক হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদীন বলেন, “স্বাধীনতার অর্ধশতাব্দীর কাছাকাছি সময়ে এসে এক জন মহান মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ আমাদের দেখতে হলো। এই লজ্জা লুকাবার নয়। তীব্র নিন্দা ও ক্ষোভের সহিত অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।”

এতে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ড.খন্দকার মমিনুল হক, অতিরিক্ত রেজিস্ট্রার সলিম মো আব্দুল কাদির, অতিরিক্ত লাইব্রেরিয়ান জিল্লুন নাহার,উপ পরিচালক ফয়জুন্নেছা বেগম,শাবি অফিসার্স এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিশির সহ সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ।