সিলেট নিউজ বিডি ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। দুঃখের ব্যাপার হলো, তিন ম্যাচ সিরিজের দুটিতে জিতলেও রেটিং পয়েন্ট হারায় বাংলাদেশ। অর্থাৎ ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯১। তবে আসন্ন এশিয়া কাপে এ সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে টপকানোর সুযোগ রয়েছে মাশরাফি বাহিনীর।
হিসেব বলছে, র্যাঙ্কিংয়ে ছয়ে থাকা অস্ট্রেলিয়ার বর্তমান রেটিং পয়েন্ট ১০০। অন্যদিকে সাতে থাকা বাংলাদেশের ৯১। অর্থাৎ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৪। এছাড়াও সুপার ফোরে তিনটি ম্যাচে জিতলে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রয়েছে বাংলাদেশের।
Sylhetnewsbd Online News Paper