অসুস্থ মামুনকে দেখতে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ

সিলেট নিউজ বিডি ডেস্ক: দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের যুগ্ন আহবায়ক অসুস্থ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। রোববার(১২ আগস্ট) রাত ৮ ঘটিকার সময় পরিষদের নেতৃবৃন্দ তাকে দেখতে যান।

এসময় সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের আহবায়ক অধ্যাপক খছরুজ্জামান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও পরিষদের সিনিয়র সদস্য সহ অন্যন্য নেতৃবৃন্দ। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

উল্লেখ্য, বেশ কিছু দিন যাবৎ ঋতুকালীন আবহাওয়া পরিবর্তন জনিত জ্বরে ভুগিতেছেন আব্দুল্লাহ আল মামুন।