কীসের ইঙ্গিত দিলেন ঐশ্বরিয়া

সিলেট নিউজ বিডি ডেস্ক: জোশ’, ‘মহাব্বতে’ এবং ‘দেবদাস’-এ একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাইকে। তবে ‘দেবদাস’-এ অভিনয় করে ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা জুটিতে পরিণত হন তারা। অন্যদিকে ‘জোশ’-এও শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সাবেক এই বিশ্বসুন্দরী। যদিও ওই ৩টি সিনেমার পর এখনও পর্যন্ত শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি ঐশ্বরিয়াকে।

জানা যায়, ‘চলতে চলতে’-র সময় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল ঐশ্বরিয়া রাইয়ের। কিন্তু, ওই সময় সিনেমার সেটে হাজির হয়ে শাহরুখের সঙ্গে খারাপ ব্যবহার করেন সালমান খান। ঐশ্বরিয়াকে কেন্দ্র করেই শাহরুখের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সালমান।

ঝামেলা এড়াতেই ওই সময় ঐশ্বরিয়ার পরিবর্তে রানি মুখার্জীকে কাস্ট করার সিদ্ধান্ত নেন শাহরুখ খান। আর তখন থেকে এসআরকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক খারাপ হতে শুরু করে। সালমানের সঙ্গেও ততদিনে পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায় ঐশ্বরিয়ার। এরপর গৌরি খান এবং অভিষেক বচ্চন শত চেষ্টা করলেও, এসআরকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক আর আগের জায়গায় ফিরে আসেনি।

যদিও, বচ্চন বাড়ির দিওয়ালি পার্টি হোক কিংবা গৌরি খানের কোনো ইভেন্টে দুই পরিবারের লোকজনে এক হতে দেখা যায়। এদিকে জয়া বচ্চনের সঙ্গেও শাহরুখের সম্পর্ক মন্দ নয়। এছাড়া অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলির সঙ্গে শাহরুখের বড় ছেলে আরিয়ানের বন্ধুত্বও একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। তা সত্ত্বেও এখনো পর্যন্ত শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক স্বাভাবিক হয়নি বলেই জানা যায়। সম্প্রতি সেই প্রমাণ পাওয়া গেল অাবারো।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। আর সেখানেই শাহরুখ খানের সঙ্গে কবে অভিনয় করবেন? এমন প্রশ্নের সম্মুখীন হন ঐশ্বরিয়া।

উত্তরে সাবেক এই বিশ্ব সুন্দরী বলেন, শাহরুখের আশপাশে এমন অনেক অভিনেতা রয়েছেন, যারা এসআরকের সঙ্গে সব সময় থাকেন। তারাই ভাল বলতে পারবেন, শাহরুখের সঙ্গে কবে আবার আমাকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

ঐশ্বরিয়ার ওই উত্তরের পর থেকেই শুরু হয় গুঞ্জন। ‘চলতে চলতে’র সময়ের ঘটনাকে উল্লেখ করেই শাহরুখ খানকে একহাত নেন ঐশ্বরিয়া। যদিও শাহরুখ খানকে এ বিষয়ে মন্তব্য করতে দেখা যায়নি।