শ্রমিকের বোনাস ও বকেয়া বেতন ঈদের ছুটির পূর্বেই পরিশোধ করতে হবে

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে আসন্ন ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সুরমা মার্কেটস্থ সিলেট জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: সুরুজ আলী। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রমজান আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহসভাপতি একে আজাদ সরকার, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া প্রমুখ।

বক্তারা ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস প্রদানের দাবি জানান।