সিলেট নিউজ বিডি ডেস্ক: সিরিজের প্রথম দুই টেস্টে হেরে এমনিতেই চাপে বিরাট কোহলি। তার উপর আশা জাগিয়ে দলের সেরা পেসারকে পাচ্ছে না কোহলিরা। যার ফলে বিরাট কোহলির উপরে চাপ ক্রমশই বাড়ছে। সিরিজে ফিরতে তৃতীয় টেস্টে জয়ের বিকল্প নেই। তৃতীয় টেস্টের বল গড়ানোর আগে ভারতীয় শিবিরের জন্য খারাপ খবর। সিরিজের শেষ দু’টি টেস্টেও নেই ভুবনেশ্বর কুমার।
ভুবির মেডিক্যাল রিপোর্টে খবর অনুযায়ী, এখনও পুরোদস্তুর সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। পুরো সুস্থ হতে তার আরও কয়েকদিন সময় লাগবে। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে কোমরে চোট পান ভারতের এই পেসার। সেই কারণে প্রথম তিনটি টেস্টে ভুবনেশ্বরকে দলেই রাখা হয়নি। তৃতীয় টেস্ট ম্যাচ হবে ট্রেন্ট ব্রিজে। তৃতীয় টেস্টের পরেই বাকি দু’টি টেস্টের জন্য নির্বাচকদের দল ঘোষণা করার কথা। ভুবনেশ্বর কুমারের মেডিক্যাল রিপোর্ট চিন্তা বাড়িয়ে দিয়েছে কোহলির।
ইংল্যান্ডে গিয়ে ভরাডুবির মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। একমাত্র কোহলি ছাড়া কেউই ব্যাটে রান পাননি। ভারতীয়দের পারফরম্যান্স নিয়ে প্রবল সমালোচনা হয়েছে। সাবেক ক্রিকেটাররা সমালোচনা করেছেন ভারতীয় ব্যাটসম্যানদের। জিওফ বয়কটও ছেড়ে কথা বলেননি। তৃতীয় টেস্টের ফলাফল কী হবে, তার জবাব দেবে সময়। তার আগেই অবশ্য ভারতীয় শিবিরে দুঃসংবাদ।
Sylhetnewsbd Online News Paper