বডলেখায় শ্রমিক সভাপতি লাঞ্ছিতের জেরে ধাওয়া পাল্টা ধাওয়া, রাস্তায় অবরোধ

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ট্রাক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইন উদ্দিন (ড্রাইবার)(৫৬) কে লাঞ্ছিতের জের ধরে শাহাবাজপুর বাজারে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। (১৭আগস্ট) শুক্রবার বিকাল ৩টায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় জেরে শ্রমিকরা বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনীতে প্রায় এক ঘন্টা ও শাহবাজপুর বাজারে প্রায় চার ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। বড়লেখা থানা পুলিশ ও জন প্রতিনিধি রা’ ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

জানা গেছে, উপজেলা ট্রাক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইন উদ্দিন ড্রাইভার শুক্রবার সকালে ট্রাক চালিয়ে শাহবাজপুর বাজারে যান। সেখানে তুহিন নামে এক মোটরসাইকেল আরোহীর সাথে ট্রাকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে তুহিন আত্মীয়-স্বজন নিয়ে মইন উদ্দিন ড্রাইভারকে শারীরিকভাবে লাঞ্জিত করে। এ খবর জানার পর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শাহবাজপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করায় সেখানে তীব্র যানজটের সৃষ্ঠি হয়।
ঘটনার প্রতিবাদে বিকেলে সর্বস্থরের পরিবহন শ্রমিকরা বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনায় প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে। এসময় কয়েকশত গাড়ির যানজট সৃষ্টি হয়।

শুক্রবার রাতে আহত মইন উদ্দিনকে হুইপ শাহাব উদ্দিন এমপি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স দেখতে জান, উপস্তিত সকলকে সান্তনা দেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্হানীয় ভাবে সুষ্ঠ সমাদানের আশ্বাস দেন।

বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই তিনি উভয় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সুষ্টো সমাধানের আশ্বাস দেয়ায় সন্ধ্যায় ৭টায় পরিবহণ শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন।