এশিয়ান গেমসে ২৬ জনে ২৪তম বাংলাদেশের খাদিজা

সিলেট নিউজ বিডি ডেস্ক: এশিয়ান গেমসের প্রথম দিনেই সাঁতার ও শুটিংয়ে বাছাইপর্বে নিরাশ করেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। কাবাডিতেও হেরেছেন মেয়েরা।

শনিবার ঝমকালো উদ্ধানী অনুষ্ঠান শেষে রোববার (১৯ আগস্ট) ছিল জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসের ১৮তম আসরের সূচনা হয়। জেবিকে অ্যাকুয়াটিক সেন্টারে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে ১ মিনিট ২৭ দশমিক ২০ সেকেন্ড সময় নেন খাদিজা আক্তার। দ্বিতীয় হিটে সাতজনের মধ্যে হন সর্বশেষ। সব মিলিয়ে ২৬ প্রতিযোগীর মধ্যে ২৪তম হয়ে ছিটকে পড়েন তিনি। হিটে তার গ্রুপে প্রথম হয়েছেন চীনের ইও জিনজিয়াও।

খাদিজা গেমসে আরো দুটি ইভেন্টে অংশ নেবেন ২৩ আগস্ট ৫০ মিটার বেস্ট্রস্ট্রোকে ও ২৪ আগস্ট ৫০ মিটার ফ্রিস্টাইলে।