সিলেট নিউজ বিডি ডেস্ক: গল্প, আড্ডা, গানে ‘মিলি প্রাণের টানে’ শেষ হলো মঈনপুর উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা। ছাতক উপজেলার মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের উদ্দ্যোগে স্মৃতিময় দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে ‘মিলি প্রাণের টানে’ শিরোনামে সহপাঠীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট (শনিবার) সন্ধ্যা ৭ টায় সিলেট শহরের অভিজাত হোটেল ফারমিস গার্ডেনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর সহপাঠীরা একত্রিত হয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন সবাই।
বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের ছাত্র ফ্রান্স প্রবাসী আবুল ফজল এর স্বদেশ আগমন উপলক্ষে সহপাঠীদের নিয়ে এ আনন্দঘন আড্ডা গানের মিলন মেলার আয়োজন করা হয়। ২০ বছর আগের সময়ের স্কুলের স্মৃতিচারণ করতে গিয়ে সবাই যেনো ফিরে যায় ছাত্রজীবনে। স্মৃতিচারণ আর আড্ডায় মাতোয়ারা হন স্কুলের ৯৮ ব্যাচের সহপাঠীরা।
অনুষ্ঠানে কোন অতিথিদের আসন অলংকৃত করা হয়নি। স্বতস্ফুর্ত অংশগ্রহণে গল্প, আড্ডা, গানে মুখরিত ছিল অনুষ্ঠানের পুরোটা সময়।
৯৮ ব্যাচের ফ্রান্স প্রবাসী আবুল ফজলকে শুভেচ্ছা স্মারক হাতে তুলে দেন সহপাঠী বন্ধুরা। এরপর ৯৮ ব্যাচের ‘মিলি প্রাণের টানে’ শিরোনামে শুভেচ্ছা স্মারক নিয়ে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের উপভোগ্য অংশ ছিল সঙ্গীতানুষ্ঠান। সিলেটের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রদ্বীপ মল্লিক সিলেটের জনপ্রিয় গানগুলো একের পর এক গেয়ে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। ৯৮ ব্যাচের জাহাঙ্গীর আলমের লেখা সিলেটের পর্যটন নিয়ে গান ‘ও দেশর ভাই বইনেরা সিলেটেতে আইয়ো’ গেয়ে সবাইকে মুগ্ধ করেন প্রদ্বীপ মল্লিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল ফজল, ছাদিক আহমেদ, আনোয়ার জুনেদ, রাহেল আহমেদ, ফয়সল আহমদ বাবুল, আরিফ আহমদ শিপন, নোমান আহমদ, আমিনুল ইসলাম শিপলু, কয়েছ আহমেদ ওয়াতির, সুকুমার সুত্রধর, আবু শাপলাত, সেলিম, আব্দুল ছালিক মিলন তালুকদার, জাহাঙ্গীর আলম, কয়েছ আহমদ রিপন, মাফিক আহমেদ, সুফায়েল, সুহেল মিয়া, সৈয়দ, ইকবাল এইচকে খোকন, আশরাফ উদ্দিন, আনোয়ার হোসেন।
যন্ত্র সঙ্গীতে ছিলেন কিবোর্ড দেবাশিস বন্দোপাধ্যায়, তবলায় সুরজিৎ দেব তনু, প্যাড সুদ্বীপ।
Sylhetnewsbd Online News Paper