পিল খাওয়ার বৈধতা পেল বৃটিশ নারীরা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বৃটিশ নারীদের গর্ভপাতের পিল বাসায় রাখার বৈধতা দেয়া হয়েছে। গর্ভপাতের জন্য এখন আর হাসপাতালে না গেলেও হবে। শনিবার প্রথমবারের মত গর্ভপাতের বিষয়ে নারীকে স্বাধীনতা দিয়ে এই ঘোষণা দেয় বৃটিশ সরকার।

সরকারের এই ঘোষণা অনুযায়ী, নারীরা যেন পরিবারিক আবহে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারে এ কারণে তাদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া গর্ভপাতের জন্য দুইবার আসতে হয় হাসপাতালে, যা কষ্টকর। তবে কোন নারী চাইলে দ্বিতীয় পিল হাসপাতালে এসে খেতে পারবেন। এর ফলে গর্ভপাতের সিদ্ধান্ত এখন পুরোপুরি নারীর।