আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলায় ৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলা কৃষকলীগের উদ্যোগে ২৫শে আগস্ট শনিবার বিকালে আলোচনার পুর্বে একটি শোক র্যালি অনুষ্টিত হয়। র্যালিটি তাহিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর পুর্ব বাজার আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক খসরুল ওয়াহিদের সঞ্চালনায় উক্ত শোকর্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার।
বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষকলীগ আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক জুনেদ আহমেদ,জামালগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি আবু তাহের আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক,তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আব্দুল মজিদ, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি এমদাদ নুর,তাহিরপুর উপজেলা কৃষকলীগ যুগ্ম-আহবায়ক রাসেল আহমেদকৃশ,পরিতোষ দাস,বাবলু তালুকদার,জুলহাস মল্লিক,হুমায়ুন কবির,দক্ষিন বড়দল ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক রহমত আলী,দক্ষিন শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক জাহাঙ্গীর আলম,তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম,তাহিরপুর উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক শামছুল আলম আখঞ্জি টিটু,শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ মোস্তফা মিয়া প্রমুখ,উক্ত শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন,শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম,কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম সহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper