সিলেট নিউজ বিডি ডেস্ক: মনোত্তর মিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে জসীম বুক হাউসে লোকদের চেয়ার প্রদান ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জসীম বুক হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এ.এস.এম মাহবুব।
কবি এখলাসুর রহমানের সভাপতিত্বে ও জসীম আল ফাহিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আব্দুল বাসিত মোহাম্মদ, দৈনিক শুভ প্রতিদিনের সাহিত্য সম্পাদক কবি খালেদ উদ্দিন, কবি মিলু কাসেম, নাট্যজন শাখাওয়াত আলী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ধ্র“ব গৌতম কানিজ আমেনা কুদ্দুস, জসীম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন মনোত্তর মিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত বখত জাহেদ।
Sylhetnewsbd Online News Paper