শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্মমাস উপলক্ষে সৎসঙ্গ ও নাম সংকীর্তন সম্পন্ন

সিলেট নিউজ বিডি ডেস্ক: পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্মমাস উপলক্ষে সৎসঙ্গী দাদা ও মায়েদের উদ্যোগে আয়োজিত গতকাল রাত ৯টায় সিলেটের তালতলাস্থ গোবিন্দ জীউর আশ্রমে সৎসঙ্গ ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়।

সহ-প্রতি ঋত্বিক, ইনচার্জ, শ্রীহট্ট সৎসঙ্গ বিহার অধ্যাপক আশুতোষ দাসের সভাপতিত্বে ও এডভোকেট পংকজ কুমার দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি প্রফেসর শরবিন্দু ভট্টাচায।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন রাজীব দাস।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন অশোক পৈত্য।
পপি করের সঞ্চালনায় সঙ্গিতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস, পংকজ দেব ও বিশিষ্ট্য শিল্পীবৃন্দ।

পরিশেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।