সুবর্ণা হত্যায় সাবেক স্বামীর সহযোগী গ্রেফতার

সিলেট নিউজ বিডি ডেস্ক: আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদী হত্যা মামলার আসামি মিলনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে পুরান ঢাকার আরমানিটোলা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১২। মিলন নদী হত্যার ৩ নম্বর আসামি ও নদীর সাবেক স্বামী রাজিবের সহযোগী বলে জানা গেছে।

এ ব্যাপারে র‌্যাব-১২ এর অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে পুরান ঢাকার আরমানিটোলা থেকে সংবাদিক নদী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মিলনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাতে পাবনা শহরের ভাড়াবাসায় ঢোকার মুহুর্তে সুবর্না আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্র্বত্তরা। পরে এ ঘটনায় সুবর্ণা নদীর মা মর্জিনা বেগম বাদি হয়ে নদীর সাবেক স্বামী-শ্বশুড়সহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

পরে এ ঘটনায় সুবর্ণার সাবেক শ্বশুড় আবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে মূল অভিযুক্ত সুবর্ণার সাবেক স্বামী রাজিব হোসেনকে গ্রেফতার করা যায়নি।