দেশ থিয়েটার আয়োজিত বাংলা চলচ্চিত্র স্বল্প দৈর্ঘ্য শেষ প্রান্তের শুভ মহরত সম্পন্ন

সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশ থিয়েটারের বাংলা চলচ্চিত্র স্বল্প দৈর্ঘ্য শেষ প্রান্ত এর শুভ মহরত সম্পন্ন হয়েছে। ৯সেপ্টেম্বর রবিবার জিন্দাবাজারে একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্টানের বর্ণিল আয়োজন করা হয়।

নাট্য ব্যক্তিত্ব ইমতিয়াজ কামরানের সভাপতিত্বে স্বল্প দৈর্ঘ্য শেষ প্রান্ত চলচ্চিত্র এর পরিচালক ও নাট্য অভিনেতা কামাল আহমদ দুর্জয়’র উপস্থাপনায় মহরত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান ও সমাজসেবক আশরাফুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব লায়েক আহমদ মাছুম, মীম টিভি (ইউ.এস.এ) এর বাংলাদেশ মার্কেটিং ডাইরেক্টর শহীদ-উল ইসলাম প্রিন্স, বাংলাদেশ বেতার টেলিভিশনের সংগীত শিল্পী মাহমুদা মুর্শেদ, মডেল ও টিভি অভিনেত্রী পড়শী রুমী , সমাজ সেবক হুমায়ুন আহমুদ মাসুক, হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব জহুরুল ইসলাম, সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দি ডেইলী ট্রাইবুনাল এর স্টাফ করেসপন্ডেট সিলেট এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী ফকির মাহমুদ, মীম টিভির ক্যামারা পার্সন আলাউদ্দিন হেলাল, দেশ থিয়েটার নাট্য কর্মী আলাউদ্দিন তালুকদার, দিলাল, জুমান, মাসুম, শুভ খান প্রমুখ।

মহরত অনুষ্টানে অতিথিবৃন্দ কেক কেটে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শেষ প্রান্ত এর এর শুভ কামনা করেন। এসময় নাট্য অভিনেতা কামাল আহমদ দুর্জয়’র মঙ্গল কামনা করেন।