সিলেট নিউজ বিডি ডেস্ক: অবসরে যাচ্ছেন আলিবাবার ই-কমার্স সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। আগামী সোমবার (১০ সেপ্টম্বর) নিজের ৫৪তম জন্মদিনে অবসরের ঘোষণা দেবেন তিনি।
তবে শীর্ষ নির্বাহীর পদ ছাড়লেও তিনি আলিবাবার পরিচালনা পরিষদে থাকছেন। চীনের তৃতীয় শীর্ষ ধনী মা-র বর্তমান সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার।
অবসরের সিদ্ধান্তের পর মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই অবসরের ফলে কিছুই শেষ হবে না। বরং নতুন যুগের সূচনা হবে।’
অবসরে যাওয়ার পর তিনি তার পুরনো পেশা অর্থাৎ শিক্ষকতায় ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। কেননা তার ভাষায়, ‘আমি শিক্ষা ভালোবাসি।
১৯৯৯ সালে আলিবাবার যাত্রা শুরুর সময়ই কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন মা। দুই দশকের মধ্যেই এটি বিশ্বের বৃহত্তম ইন্টারনেট কোম্পানিতে পরিণত হয়েছে।
আলিবাবার বাজার মূল্য এখন ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি বলে জানিয়েছে বিবিসি। অনলাইন বিপণন, ক্লাউড কম্পিউটিং ও প্রযুক্তি খাতের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও কোম্পানিটির বিনিয়োগ আছে।
Sylhetnewsbd Online News Paper