আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৬ জনের মৃত্যু

সিলেট নিউজ বিডি ডেস্ক: আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ২৫জন।

স্থানীয় সময় শনিবার কান্দাহার প্রদেশের ঝারি জেলায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের সংর্ঘষে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাকটির কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা হয়েছে।