সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের ফলে নিউজিল্যান্ডকে টপকে আইসিসি টেস্ট র;্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠেছে ইংল্যান্ড।
সিরিজ শুরুর আগে ৯৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ছিল র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে। সিরিজ থেকে তারা পেয়েছে ৮ পয়েন্ট। ইংলিশদের মোট পয়েন্ট এখন ১০৫।
ইংল্যান্ড এখন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। দুই দলেরই পয়েন্ট সমান ১০৬, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা দুইয়ে, অস্ট্রেলিয়া আছে তিনে। পাঁচে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০২। ভারত যথারীতি শীর্ষেই আছে। তবে সিরিজ খোয়ানোর পাশাপাশি তারা হারিয়েছে মূল্যবান ১০ পয়েন্ট।
Sylhetnewsbd Online News Paper