দেশের আর্থসামাজিক উন্নয়নে শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে সরকার

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টেম্বর বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিএসইসি এর রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যৎ পুঁজিবাজার উন্নয়েনে কাজ করছে সরকার। পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হোক, সরকার তা চায় না।