সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। এ টুর্নামেন্টের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
এবারের টুর্নামেন্টে খেলছে ছয়টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আগফানিস্তান ও হংকং। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।
গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবু ধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবি
সুপার ফোরের সূচি
২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ
২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ
২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ
২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ বিজয়ী
২৫ সেপ্টম্বর– গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ
২৬ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ
Sylhetnewsbd Online News Paper