সিলেট নিউজ বিডি ডেস্ক: রত্নগর্ভা মায়ের রেখে যাওয়া দুই আমানত। মা একটি চিঠি লিখেছিলেন। খোলা চিঠি।
ঠিকানা ছিল বরাবর, দেশরত্ন শেখ হাসিনা।
চিঠিটা তখন কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে বেশ ভাইরাল হয়েছিল।
বঙ্গবন্ধুর একটি ছবি শিল্পের ছোঁয়ায় একেছিলেন বঙ্গকন্যা কে দিতে। স্বপ্ন দেখেছিলেন তাঁর ছেলে ছাত্রলীগের দায়িত্ব পাবেন। শত সহস্র ছাত্রনেতাদের নিজ হাতে আদর স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখবেন।
কিন্তু স্বপ্ন সফল হয়েছে ঠিকই সেই মানুষ টা আর নেই।
এক ছেলে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এক ছেলে বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পুলিশ অফিসার। বিসিএস পুলিশ হয়েছিল এটা নিজে শুনে গেছেন কিন্তু সন্তানের শরীরে পুলিশের গৌরবময় পোশাক পরিহিত ছেলেকে দেখে যেতে পারেন নি।
ছেলেরও স্বপ্ন ছিল পোশাক পড়ে মা কে স্যালুট করবে, পা ছুঁয়ে সালাম করবে। আর এক ছেলের স্বপ্ন ছিল নেতা হবার সুসংবাদটা শুনে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়বে।
স্বপ্ন গুলো সত্যিই হয়েছে শুধু মা নেই পৃথিবীতে। এই মা, এমন গর্বিত মা খুব কম আছে যার সন্তানেরা সকলে সফল। গর্বিত এই মায়ের জন্য মহান আল্লাহর কাছে শত শুকরিয়া। নিশ্চয় মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করবে।
ভালো থাকুক পৃথিবীর সব ‘মা’।
সুত্যঃ রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ
Sylhetnewsbd Online News Paper