সিলেট নিউজ বিডি ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্রের নামে ড. কামাল হোসেনরা নির্বাচন ব্যবস্থা নষ্ট করার জন্য পরিকল্পনা করছে। তারা জোট করুক অসুবিধা নেই কিন্তু এবার নির্বাচনের নামে ষড়ষন্ত্র করলে জনগণ ছাড় দিবে না।
২৩ সেপ্টেম্বর শনিবার বিকালে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১/১১ এর যে সব বিশ্বসঘাতকরা ষড়যন্ত্র করেছিল তারা আবারও নির্বানকে নিয়ে চক্রান্ত করছে। এবার ১/১১ এর মত ষড়ষন্ত্র হলে জনগণ তাদের কালো হাত ভেঙ্গে দিবে। উন্নত দেশে যে প্রক্রিয়ায় নির্বাচন হয় ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশে নির্বাচন হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, মাঠে খেলা হবে। নির্বাচনী মঠের রেফারির দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন। এবার নির্বাচনে না আসলে বিএনপিকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না।
স্থানীয় এমপি শামসুর হক টুকুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে ১৪ দলের নেতা সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া বলেন, নির্বাচনে ষড়যন্ত্র করতে ড. কামাল হোসেনরা নাট্যমঞ্চে নতুন করে নাটক উপস্থাপন করতে চাচ্ছে। তাদের এ নাটক সত্য হলে বাঙালিদের কপালে দুঃখ আছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ বলেন, বর্তমানে নতুন শক্রর নাম কামাল হোসেন, তিনি খালেদা সঙ্গে যুক্ত হয়ে চক্রান্ত করার চেষ্টা করছে। জনগণ তাদের চক্রান্ত মেনে নেবে না।
Sylhetnewsbd Online News Paper