অনূর্ধ্ব-১৯: সেমিফাইনালে বাংলাদেশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে উড়িয়ে দিলেও সেমিফাইনাল অনিশ্চিত ছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। অবশেষে শ্রীলঙ্কা, পাকিস্তানকে ২৩ রানে হারালে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

০২ অক্টোবর মঙ্গলবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। কিন্তু এরপরও সেমিফাইনাল নির্ভর করছিল শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের ওপর। পাকিস্তান হারলে সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হত বাংলাদেশের। অবশেষে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে উঠে শ্রীলঙ্কা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯। জবাবে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ১৭৭ রান করে পাকিস্তান। এতে শ্রীলঙ্কার ২৩ রানের জয়ে সেমিফাইনালের স্বপ্নটাও সত্যি হয় বাংলাদেশের।