এনা পরিবহন নয়! একি জায়গায় বার বার দুর্ঘটনা ঘটছে, সংশ্লিষ্ট র্কতৃপক্ষ নিরব

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা রতুলি নামক এলাকায় এনা ট্রান্সপোর্ট এর একটি যাত্রীবাহী বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পরিত্যক্ত ভূমিতে পতিত হয়।

মঙ্গলবার (২রা অক্টোবর) দিবাগত রাত একটার দিকে ঢাকা-বড়লেখা মহাসড়কে রতুলী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তেমন কোন বড় ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েক জন যাত্রী কিছুটা আগাত প্রাপ্ত হলে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদে বাড়ি ফিরেছেন।

এনা পরিবহন সুত্রে জানা যায়, ঢাকা থেকে বিকেল ৪ টায় ছেড়ে আসা বিয়ানীবাজার গামী এনা পরিবহণের বাসটি বড়লেখার রতুলী রেলক্রসিং এলাকায় আসলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পার্শে পরিত্যক্ত ভূমিতে পতিত হয়।

উল্লেখ্য, শুধু এনা পরিবহণ নয় প্রায় সময় এই একই জায়গায় রেললাইনের উপর দিয়ে যাওয়া রাস্তাটি পুরো বাকা হওয়ার ফলে দূরপাল্লা গাড়ির ড্রাইভারদের মনে থাকেনা আর স্পিড থাকলে সাথে সাথে পাশে পরিত্যক্ত জায়গায় পড়ে গাড়ি উলটে যায়। এখানে যে সব সময় যে কোন ধরণের গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

সংশ্লিষ্ট র্কতৃপক্ষ দুর্ঘটনা প্রবন এলাকা যেনেও কোন প্রদক্ষেপ নিচ্ছে না। এ নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হচ্ছে।

সিলেট নিউজ বিডি ডট কম/মউ/০২/১০/১৮ইং