সিলেটনিউজবিডি ডেস্ক: ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ঢাকাস্থ সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন- এর ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে । নির্বাচন উপলক্ষে দুটি প্যানেল গঠিত হয়েছে – সুনামধন্য সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিনের নেতৃত্বে একটি এবং সাবেক উচ্চপদস্থ ব্যাংকার সি এম কয়েস সামীর নেতৃত্বে আরেকটি প্যানেল ।
‘সমৃদ্ধ সিলেট গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ড. আব্দুল মুবিন প্যানেল নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছেন ৷ সিলেটনিউজবিডির পক্ষ থেকে আলাপকালে ড. মুবিন জানান, ‘দেশ- বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জালালাবাদবাসীকে একই সূতায় গাঁথা ও তাদের সুখে-দু:খে পাশে থাকাই সংঠনের মূল উদ্দেশ্য ‘। নির্বাচন উপলক্ষে ড. মুবিন প্যানেলের উদ্যোগে জালালাবাদের ভোটার ও সিলেটস্থ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আগামীকাল ০৫ অক্টোবর শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকার সময় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে । এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
Sylhetnewsbd Online News Paper