সিলেট নিউজ বিডি ডেস্ক: “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে ” রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক চত্বর থেকে মেলার বর্ণাঢ্য র্যা লি বের করা হয় । র্যানলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা স্থলে মিলিত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে র্যাবলিতে অংশগ্রহণ করেন।
পরে রাঙ্গামাটি কুমার সুমিত রায় (জিমনেসিয়াম) চত্বরে এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন অতিথিরা। এরআগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় উপস্থিত ছিলেন এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন ভিশন-২০২১ ও ২০৪১ অর্জনে নিরন্তর কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সকল উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জানা জনগণের মৌলিক অধিকার। এক্ষেত্রে জনপ্রশাসনের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
এবার উন্নয়ন মেলা ঘিরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বসেছে ৮০টি স্টল। দিনব্যাপী চলে কুইজ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।মেলাকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোড়দার করা হয়েছে। এ মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত।
প্রসঙ্গত, রাঙ্গামাটি কুমার সুমিত রায় (জিমনেসিয়াম) চত্বরে আগামী ৬ অক্টোবর পর্যন্ত এ উন্নয়ন মেলা চলবে। উন্নয়ন মেলা সরকারের বিভিন্ন দপ্তরের স্টলে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper