সিলেট ‘ল’ কলেজে ছাত্রলীগের আয়োজনে নবীন বরন অনুষ্টিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ সিলেট ‘ল’ কলেজ শাখা আয়োজিত নবীন বরন অনুষ্টিত হয়েছে। শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় সিলেট ল কলেজের অধ্যক্ষ এড. সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে ও সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা মাহবুব আহমদের পরিচালনায় নবীন বরন অনুষ্টিত হয়।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি হোসাইন আহমদ চৌঃ, সদ্য সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, সদ্য সাবেক সদস্য সৌরভ দাস, রুবেল আহমদ, শামিম আলি, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মোঃ হাবিবুর রহমান, কিশোর কান্তি দে।

এছাড়াও উপস্হিত ছিলেন সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা সুজিত, মোঃ আলিম, এম.এস সাগর, আশরাফুর রহমান জুয়েল, সাবেক উপ-সম্পাদিকা রুপা।
সিলেট জেলা ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন মুরাদ, দিলওয়ার হোসাইন রাহী, নাজমুল ইসলাম রাহাত, মোঃ নাসিম, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি সানি, সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান লিমন, শাহরিয়ার আহমদ, কামরান, তোফায়েল, আব্দুল আহাদ উজ্জ্বল, ইমদাদুল হক ইমন, স্বপন, লোকমান, লতিফুর, জাকির, মারুফ, দেলওয়ার, রাকিব,প্রবাল, রিয়াদ, লিপু, রোবেল প্রমুখ।

বক্তারা সন্ত্রাস-জঙ্গীমুক্ত শিক্ষাঙ্গন তৈরি এবং গণতন্ত্র ও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সাধারন শিক্ষার্থীদের আহবায়ক করেন।

পরিশেষে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একটি সংক্ষিপ্ত মিছিল বের করে সিলেট ল’ কলেজ ছাত্রলীগ।