বঙ্গবন্ধু গোল্ডকাপে কে কোন পুরস্কার পেল

সিলেট নিউজ বিডি ডেস্ক: ১ অক্টোবর পর্দা উঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের। যেখানে দুটি গ্রুপে ছয়টি দল অংশ নিয়ে শিরোপার জন্য লড়াই করে। শুক্রবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নেমেছে বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরের।

ফাইনালে দশজনের তাজিকিস্তানকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ফিলিস্তিন। চ্যাম্পিয়ন হিসেবে ফিলিস্তিন ট্রফি, মেডেল ও ৫০ হাজার ডলার প্রাইজমানি পায়। রানার্স-আপ দল তাজিকিস্তান ট্রফি, মেডেল ও ২৫ হাজার ডলার প্রাইজমানি পায়। আয়োজক বাংলাদেশ পেয়েছে ফেয়ার প্লে ট্রফি। এ ছাড়া আরো বেশ কিছু পুরস্কার দেওয়া হয়।

চলুন দেখে নেওয়া যাক বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরে কে কোন পুরস্কার পেল:

চ্যাম্পিয়ন : ফিলিস্তিন (ট্রফি, মেডেল ও ৫০ হাজার ডলার)
রানার্স-আপ : তাজিকিস্তান (ট্রফি, মেডেল ও ২৫ হাজার ডলার)
ফেয়ার প্লে : বাংলাদেশ (ট্রফি)
মোস্ট ভেল্যুয়াবল প্লেয়ার : তাবরেজি দাভলাতমির (ফিলিস্তিন)
ম্যান অব দ্য ফাইনাল : রামিক হামেদা (ফিলিস্তিন গোলরক্ষক)
সর্বোচ্চ গোলদাতা/গোল্ডেন বুট : তুরসুনোভ কোমোরন (২ গোল)
সেরা উদীয়মান খেলোয়াড় : বিপ্লো আহমেদ (বাংলাদেশ)
সেরা গোলরক্ষক/গোল্ডেন গ্লোভ : রিজোয়েভ রুস্তম (তাজিকিস্তান গোলরক্ষক)।
সেরা ভেন্যু : সিলেট