মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভাড্ডা-দশঘরি ও চানমিয়া সড়কের ধামাই নদীর ওপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন।
শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ৪৫ মিটার দৈর্ঘ্য ব্রিজের উদ্বোধন করেন হুইপ।
ব্রিজটি বাস্তবায়ন করেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা।
উদ্বোধন উপলক্ষে স্থানীয় দশঘরি চানমিয়া প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভা আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শায়েস্তা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য ওমর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি র’ বক্ত্যব রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ও ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, আইনজীবী গোপাল দত্ত, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, হুইপের একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল ও সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু, স্থানীয় ইউপি চেয়ারম্যান নছিব আলী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন এবাদুর রহমান টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের আহবায়ক মামুনুর রশীদ, স্থানীয় ইউপি সদস্য শহীদ আহমদ, সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হামিদ আহমদ, এলাকার বাসিন্দা হেলাল আহমদ ও লাল মিয়া, সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রূপক দাস ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper