সিলেটে সমাবেশের অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট

সিলেট নিউজ বিডি ডেস্ক: ২৩ অক্টোবর নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশের অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার ৫ বিএনপি নেতা এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার সাথে দেখা করে সমাবেশের অনুমতি চান। বৃহস্পতিবার এসএমপি’র পক্ষ থেকে সমাবেশের না দেয়ার বিষয়টি বিএনপি নেতাদের জানিয়ে দেয়া হয়।