সেই কাক্সিক্ষত বিশ্বকাপ ট্রফিটি এখন সিলেটে

সিলেট নিউজ বিডি ডেস্ক: শুক্রবার সকাল ১০টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হচ্ছে বিশ্বকাপ ট্রফি। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ট্রফি দেখতে সকাল থেকেই ভীড় করছেন ক্রীড়ামোদীরা।

১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়। আগামীকাল ২০ অক্টোবর শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।

পাঁচটি উপমহাদেশের ২১টি দেশের ৬০ শহরে ঘুরবে বিশ্বকাপের ট্রফিটি। এর মধ্যে রয়েছে ফুটবলের জনপ্রিয় দেশ জার্মানি, বেলজিয়াম এবং ফ্রান্স। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, জ্যামাইকা ও বারবাডোজ সফর করবে এটি।

ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরটি মাঠে গড়াবে আগামী বছরের ৩০ মে। ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।