ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন ভাবনা!

সিলেট নিউজ বিডি ডেস্ক: সামাজিক সংগঠনের কার্যক্রম বর্তমানে সুদূরপ্রসারী। নির্বাচন সামাজিক সংগঠনকে গতিশীল করে থাকে।গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত থাকার মাধ্যমে সংগঠনের জবাবদিহিতা যেমন নিশ্চিত হয়, তেমনি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সহজ হয়। বলছি- জালালাবাদ এসোসিয়েশনের কথা।

জালালাবাদ এসোসিয়েশন সামাজিক সংগঠন হিসেবে বাংলাদেশে আজ রোল মডেল। এ এসোসিয়েশন ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর আদি ও নাড়ীর সংগঠন। দেশ ভাগের ঠিক পরপরই ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের দাপ্তরিক কার্যক্রম কাওরানবাজারস্থ জালালাবাদ ভবনে শুরু হয়। পূর্বপাকিস্থান সময়কালীন থেকে শুরু করে বাংলাদেশের অনেক ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে এ সংগঠন। জালালাবাদবাসীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শুরু থেকেই নানা ভূমিকা রেখে আসছে এ সংগঠন। বর্তমানে সমগ্র বিশ্বে এই সংগঠন কার্যক্রম বিস্তৃত।
আগামী ০২ বছরের জন্য কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। দুটি প্যানেলই জালালাবাদবাসীর বিভিন্ন উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। হয়তো দু পক্ষই সাধ্যমত চেষ্টা করবেন ! তবে জালালাবাদবাসী হিসেবে আমরা বিশ্বাস করি ড. আব্দুল মুবিন -জালাল আহমদ-মো: আব্দুর রউফ- মো: ইমাম মেহেদী চৌধুরী এনাম প্যানেল সামাজিক-সাংস্কৃতিক অঙ্গন কিংবা শিক্ষার্থীদের সাহায্যার্থে এমনকি বেকারত্ব দূরীকরণে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন। এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল সদস্যদের সন্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। তাই এই প্যানেলকে নির্বাচিত করে জালালাবাদ এসোসিয়েশন এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সহজতর করার আহবান জানাই সংশ্লিষ্ট সবাইকে।

লেখক : মো:আব্দুর রশিদ খান রাশেদ