সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে আজ মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিল-২০১৮-এর প্রতিটি ধারা উপধারা নিখুঁতভাবে পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় সংশোধনীসহ চূড়ান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটি সভাপতি মো. আফছারুল আমীন সভাপতিত্ব করেন। এতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিল-২০১৮-এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।কমিটি সদস্য শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মো. ছলিম উদ্দিন তরফদার, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশগ্রহণ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস
Sylhetnewsbd Online News Paper