মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টারঃ বড়লেখা উপজেলায় ভিক্ষুক পূনর্বাসন কর্মসুচিতে দুবাই প্রবাসী শিল্পপতি এনআরবি ও সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল করিম এর ১লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে ভিক্ষুক মুক্তকরণ সংক্রান্ত তহবিলে স্বেচ্ছায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সুহেল মাহমুদের কার্যালয়ে গিয়ে তার হাতে তিনি অনুদানের চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. তাহমিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সদর ইউনিয়নের পেনেল চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সদর ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper