সময়চিত্র পত্রিকার সংবাদদাতা ও প্রতিনিধিদের সমাবেশ অনুষ্টিত

সিলেট নিউজ বিডি ডেক্স: পূর্ব সিলেটের মূখপত্র সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার সংবাদদাতা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় বিয়ানীবাজারের একটি অভিজাত রেষ্টুরেন্ট অনুষ্টিত সমাবেশে সময়চিত্রের পরিচালক মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের দিনকালের বিয়ানীবাজার প্রতিনিধি ও সময়চিত্রের স্টাফ রিপোর্টার ইমরান হোসেন আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. ফয়জুল হক শিমুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সময়চিত্র পত্রিকার পরিচালক মো: ইয়াহইয়া, উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি আমির হোসেন আলমগীর, কবি ছাদিক হোসেন এপলু, দৈনিক সংগ্রাম পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল হামিদ, পত্রিকার বড়লেখা প্রতিনিধি ও সিলেট নিউজ বিডি ডটকম এর ষ্টাফ রিপোর্টার মস্তফা উদ্দিন, নিজস্ব সংবাদদাতা ছাদেক আহমদ, মোজাম্মেল হোসেন শুভ, সুহেল আহমদ, রাহীম হোসাইন,সাকির আহমদ,হাফিজুর রহমান ও হাছান আহমদ।
সমাবেশে প্রধান অতিথি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.ফয়জুল হক শিমুল বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই সকলকে নীতি নৈতিকতা বজায় রেখে দেশ, জাতি ও সমাজের উন্নয়ন কাজে লেখনীর মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। কতিপয় সাংবাদিকদের কারনে আজ পুরো সাংবাদিকদের মর্যাদাহানি হচ্ছে। তাই সকলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিসাবে হিসাবে গড়ে তুলতে হবে।