আজও মেরামত হয়নি টাংগুয়ার হাওরের ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর ধর্মপাশা অন্তর্গত প্রকৃতির নীলাভুমি দেশের দ্বিতীয় রামসার সাইট টাংগুয়ার হাওরের জয়পুর পশ্চিমের কান্দায় অবস্থানরত ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ারটি আজও মেরামত হয়নি। গত দুই বছর ধরে উক্ত ওয়াচ টাওয়ারের উপড়ের অংশের সিড়ি ও
সাইডে লোহার গ্রিল না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রকৃতিপ্রেমী পর্যটকগন রয়েছে মৃত্যু ঝুঁকিতে। যেন দেখার কেউ নেই।
স্থানীয় জয়পুর গোলাবাড়ির বাসিন্দাদের কাছ থেকে জানাযায়, দেশের দ্বিতীয় রামসার সাইট প্রকৃতির সৌন্দর্যময় টাংগুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ হতে গড়ে প্রতিদিন অর্ধহাজার ভ্রমণ পিপাসীদের সমাগম ঘটে। টাংগুয়ার হাওরে আগত দেশ-বিদেশী প্রকৃতিক ভ্রমণ পিয়াসি পর্যটকগন সহজেই বিশাল এই টাংগুয়ার হাওরের হিজল-করছ বাগান ও চারপাশে প্রাকৃতিক অপরুপ সৌর্ন্দয অবলোকন করতে পারে। সে জন্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টাংগুয়ার হাওরের নজরখালী করছ বাগে প্রায় ৬০ ফুট উচ্চতার পাঁচতলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ার নির্মান করেন। টাওয়ারে উপরে উঠার জন্য রয়েছে সিড়ি এবং উপরের সিড়ির সাইডের অংশে প্রথম দিকে সংযুক্ত ছিল লোহার গ্রিল। কিন্তু এই গ্রিল এখন আর নেই। গ্রিলগুলো স্থানীয় কিছু দুষ্কৃতকারী চোরপ্রকৃতির লোক রাতের আধারে চুরি করে নিয়ে যায়। যাহা মেরামত করার কথা থাকলেও আজও মেতামত হয়নি। যার ফলে দেশ বিদেশ হতে প্রকৃতির সুন্দর্য দেখতে আশা ভ্রমণ পিয়াসুগন প্রতিনিয়ত রয়েছে মৃত্যুর ঝুকিতে। এছাড়াও এ পর্যন্ত স্থানীয় একাধিক শিশু ও দর্শনার্থীরাসহ ২০ জনের বেশী আহত হয়েছে। বিষয়টি স্থানীয়রা ও হাওরে আগত দেশ- বিদেশী দর্শনার্থী বিপদজনক বলে মনে করেন কিন্তু সংশ্লিষ্ট কতৃপক্ষ এড়িয়ে যাচ্ছেন বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। টাওয়ারটিতে গ্রিল লাগাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।

আজ ২৭শে অক্টোবর টাংগুয়ার হাওরে প্রকৃতির সুন্দর্য দেখতে আশা ভ্রমণকারীর অনেকেই জানান, অরক্ষিত অবস্থায় রয়েছে হাওরে পর্যটকদের সুবিধার স্বার্থে নির্মিত এই ওয়াচ টাওয়ারটি। টাওয়ারটিতে পূর্বে গ্রিল থাকলেও বর্তমানে নেই। যার ফলে এই টাওয়ারের উঠা নামা করতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপরে উঠে সবাই আতঙ্কের
মধ্যে থাকে কখন জানি নিচে পড়ে যায়। কোন রখম এদিক সেদিক হলেই পাঁচতলা এই টাওয়ারের উপর হতে প্রায় ৬০ফুট নিচে পড়তে হবে। আর সেখান হতে পড়লে মৃত্যু নিশ্চিত।

এ বিষয়ে টাংগুয়ার হাওর সংলগ্ন জয়পুর গ্রামের অনেকেই বলেন পরস্পর শুনেছি ঝুঁকিপূর্ণ এই ওয়াচ টাওয়ার টি মেরামত করা হবে কিন্তু কেন হচ্ছে না আমরা জানি না।

এই বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু পুর্ণেন্দু দে এর মোবাইল ফোনে অনেক বার চেষ্টা করলেও উনি ফোন রিচিব না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।