মহাজোটে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি: মাহি

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেছেন, আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত, তবে ১৪ দলে আসছি না। আমরা ওবায়দুল কাদেরের সঙ্গে মহাজোটের বিষয়ে আলোচনা করেছি। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যাল‌য়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের সঙ্গে বৈঠক শে‌ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জোটগতভাবে নির্বাচনে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে মাহি বি চৌধুরী বলেন, আনুষ্ঠানিক আলোচনার আগে বিষয়গুলো নিয়ে বেশি খুলে বলা যাবে না। আনুষ্ঠানিক আলোচনার বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি। খুব শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু করব।