আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ আজ ৬ডিসেম্বর বৃহস্পতিবার বিখ্যাত মরমী সাধক হাসন রাজার ৯৬ তম মৃত্যুবার্ষিকী। ১৯২২ সালের ৬ ডিসেম্বর আজকের এইদিনে মৃত্যুবরণ করেন দেশের বিখ্যাত মরমী কবি সাধক হাসন রাজা।এই সাধক হাসন রাজার সাধনা ও শিল্পকর্ম ছিল গণ-কল্যাণমুখী, তিনি দেশের দৃষ্টিনন্দন সুনামগঞ্জের এক বিখ্যাত জমিদার বংশে জন্মগ্রণ করেন।উনি শুধুই জমিদারই নয়, উনি ছিলেন একজন সুরের সাধক। উনার চিন্তা চেতনায় ভাবনায়, এ দেশের কৃষ্টি শিল্প সংস্কৃতি ধারণ করে উনি এই বাংলার গৌরবকে আন্তর্জাতিক পরিমন্ডলে দাঁড় করিয়েছেন। কিন্তু এই দেশের গৌরবময় মরমী কবি ও সাধকের জন্ম-মৃত্যুতে নিয়মিত আয়োজন কম হয় বলে মনে হচ্ছে সুনামগঞ্জে।
এই দেশের গৌরবময় মরমী কবি ও সাধক ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষ্মণশ্রী’র জমিদার পরিবারে জন্ম গ্রহন করেন মরমী কবি হাসন রাজা। মরমী সাধক হাসন রাজা তার জীবনের বিভিন্ন সময়ে প্রায় দুই শত গান রচনা করেছেন। হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন প্রকাশিত হয়েছে গানের ভাষায় । শুধু গানেই রচনা করেননি তিনি উনি ছিলেন একজন আধ্যাত্মিক কবি ।সকল ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটি ও মানুষের গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,কলকাতায়১৯২৫ সালে ও লন্ডনে ১৯৩৩ সালে হিবার্ট বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন।
বিভিন্ন তথ্যসুত্রে জানা যায়, হাসনরাজার সুরের সাধনা সম্প্রতি জাতিসংঘ বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো’র স্বীকৃতি লাভ করেছেন।
সুনামগঞ্জের বাসী অনেকেই আশাবাদী মরমী কবি হাসন রাজা কে বিজ্ঞান ও সাংস্কৃতির স্বীকৃতি দেওয়া সংস্থার সহযোগিতায় সুনামগঞ্জে একটি বড় হাসন রাজা মিউজিয়ামও গড়ে ওঠবে।
হাসন রাজার জন্ম-মৃত্যু একই মাসে হওয়ায় জন্ম ও মৃত্যু বার্ষিকী একইসঙ্গে এই মাসের কোন একদিন জেলা শিল্পকলা ও জেলা প্রশাসনের আয়োজনে পালন করা হবে।
Sylhetnewsbd Online News Paper