সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, ‘দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ- এটা আমার লক্ষ্য আছে। আমি সন্ত্রাসের বিরুদ্ধে আভিযান চালিয়েছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। এরপর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হবে’।
সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে ‘লেট’স টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে- ‘কবে দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ? — এক দর্শকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারি কর্মকর্তাদের আয় উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে দুর্নীতি করার দরকার কী? অসুস্থ প্রতিযোগিতা থেকে সরে আসতে পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব’।
এছাড়া তিনি তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। ব্যক্তিগতভাবে কি পেলাম না পেলাম, আমি দেশের জন্য কতটুকু দিতে পারলাম, মানুষের জন্য কতটা দিতে পারলাম তা ভাবতে হবে। পরশ্রীকাতরতা থেকে বের হয়ে এসে নিজেকে নিজের বলতে হবে, আমি পারি। আমি আমার মত করেই ভালো করব। কেউ দ্রুত উপরে উঠে গেল দেখে আমাকে একটা অসুভ প্রতিযোগিতা করতে হবে, সেটা ঠিক নয়। সেই সঙ্গে দেশ প্রেম এবং মানুষের প্রতি ভালবাসা থাকতে হবে। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসি হই তাহলে একটি মানুষও অবহেলিত থাকবে না। প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে’।
Sylhetnewsbd Online News Paper