সুনামগঞ্জ-১ আসনে রতনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আ’লীগের প্রচার মিছিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ-১ মধ্যনগর দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নে চাপাইতি বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে (১৪ডিসেম্ব)শুক্রবার বিকালে নৌকা প্রতীকে ভোট চেয়ে একটি প্রচার মিছিল বের করেন।
মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম নেতা শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি জহুর উদ্দিনের সহযোগিতায়, মধ্যনগর থানা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মান্নার স্লোগানে এ নির্বাচনী প্রচার মিছিলে যোগ দেন দক্ষিণ বংশিকুন্ডা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের প্রায় ১১টি গ্রামের অর্ধহাজার নেতাকর্মী।

প্রচার মিছিলটি দক্ষিণ বংশিকুন্ডা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চাপাইতি বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্যে মধ্যনগর থানা আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম (শফিক) বলেন, এ সরকারের সাফল্য, উন্নয়ন এবং জননেত্রীর সালাম মানুষের মাঝে পৌঁছে দিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। নৌকা প্রতীক হচ্ছে শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক এবং স্বাধীন সার্বোভৌমত্বের প্রতীক। নৌকা প্রতীকে ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারে।

বর্ণাঢ্য এ নির্বাচনী প্রচার মিছিলে অংশ নেন আওয়ামীলীগ নেতা আব্দুর রব,আওয়ামীলীগ নেতা সাইদুর ইসলাম,আওয়ামীলীগ নেতা রিপন মিয়া,ছাত্রলীগনেতা সাজিদুল ইসলাম ইজাজুল,ছাত্রলীগনেতা লেলিন লায়েছ, যুবলীগ নেতা রিপ্সান,যুবলীগনেতা মিতু চন্দ্র পাল প্রমুখ।