সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যর একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিবে। দুপুর ২টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও পুরো কমিশন উপস্থিত থাকবে বলে ইসি সূত্রে জানা গেছে।
বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর ইত্তেফাককে বলেন, নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে সময় দেওয়া হয়েছে। ড. কামাল হোসেন ছাড়াও বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ অংশ নিবেন।
Sylhetnewsbd Online News Paper