জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক ফরিদা

সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৬২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম। অন্য দিকে সাধারণ সম্পাদক পদে ৫৬৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. শাহ আলমগীর। এ বছর ১ হাজার ২১২টি ভোটের মধ্যে ১ হাজার ৭২টি ভোট কাস্ট হয়েছে।

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির (২০১৯-২০২০ সাল) নির্বাচনে এবার ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বরাবরের মতো এবারও মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম তথা আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী ফোরাম বিএনপি সমর্থিত দু’টি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এই দুই প্যানেলে যারা স্থান পাননি তারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ভোটে লড়েছেন।